মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ব্লু-হার্ট ফ্রেন্ডস সোসাইটি-৯৫ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১২ পিএম
শাহরাস্তিতে ব্লু-হার্ট ফ্রেন্ডস সোসাইটি-৯৫ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে

শাহরাস্তিতে ব্লু-হার্ট ফ্রেন্ডস সোসাইটি- ৯৫ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।শনিবার সকালে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

পরবর্তীতে দিনব্যাপী উপজেলার ওয়ারুক, আলিপুর, রাড়া, মেহের স্টেশন, দোয়াভাঙ্গা, ঠাকুরবাজার, মেহের কালিবাড়ি, হাজীগঞ্জ বাজারে এ ত্রাণ কার্যক্রম বিতরণ করা হয়।

একইদিন ছিকুটিয়ার ডাকাতিয়া নদী এলাকার বানভাসীদের মাঝে এই উপহার সামগ্রী স্পিড বোর্ডের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুকের প্রারম্ভিক বক্তব্য শেষে আগত সুবিধাভোগীদের মাঝে এ ত্রাণের উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়।

Model Hospital

তিনি বলেন, আমরা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের দুঃখ কষ্ট লাঘবে এ উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। এই প্রেক্ষাপটে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে বানভাসীদের কল্যাণে এগিয়ে আসারও আহ্বান জানান।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সেলিম পাটোয়ারী, সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য খন্দকার মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ মনির হোসেন।

সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র রায়, মোহাম্মদ মাহবুবুল আলম, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ মুকবুল হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, কার্তিক চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’