শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম
ছেংগারচর পৌর বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নান। ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল হক জিতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।

আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিব্ল খাঁন, সদস্য সচিব ফরহাদ হোসেন। যুবদল নেতা নূর নবী মোল্লার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital