শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দূঃস্থদের মাঝে  ঢাবির  ম্যানেজমেন্ট  এলামনাই  এসোসিয়েশন এর  শিশুখাদ্য বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১০ পিএম
শাহরাস্তিতে দূঃস্থদের মাঝে  ঢাবির  ম্যানেজমেন্ট  এলামনাই  এসোসিয়েশন এর  শিশুখাদ্য বিতরন
শাহরাস্তিতে দূঃস্থ পরিবারের মাঝে  ঢাবির  ম্যানেজমেন্ট  এলামনাই  এসোসিয়েশন সহায়তায়  শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আইইউডি ক্যাম্পের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের মধ্যে থেকে দুস্থ পরিবারের শিশুদের উন্নতমানের খাবার দুধ সরবরাহ করা হয়। এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নিকট ২৫০ প্যাকেট শিশুখাদ্য সামগ্রী প্রদান করা হয়। ওই বিতরণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের  শিক্ষার্থীদের এলামনাই গঠিত ত্রাণ তহবিল এই শিশুখাদ্য সরবরাহে অর্থায়ন করে।
এ সময় ওই সংগঠনটির সক্রিয় সদস্য   কাজী  হুমায়রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহরাস্তি উপস্থিত  থেকে এ শিশুখাদ্য সামগ্রী বিতরণ করেন । সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,সম্প্রতি বন্যা কবলিত শাহরাস্তি উপজেলায়  নয়টি আশ্রয় কেন্দ্রে  উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হেলথ ক্যাম্প করে অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান করে এবং  সহস্রাধিক ‘ রোগীর মাঝে ঔষধসামগ্রী বিতরণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital