বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌর এলাকায় জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম
হাজীগঞ্জ পৌর এলাকায় জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ
হাজীগঞ্জ উপজেলা পৌরসভার ৭ ও ৮ নং ওয়াডে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুর -৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জননেতা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, পৌরসভা আমীর  মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমীর – মাওলানা হাফেজ কবির হোসাইন, সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুর রহমান মজুমদার, সহকারী সেক্রেটারি  মাওলানা আবু তাহের,  সহকারী সেক্রেটারি  মো. রবিউল হোসাইন , পৌরসভার ৭ নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন মাইনু সহ অনেকই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital