বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের পিরোজপুরে জশনে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম
হাজীগঞ্জের পিরোজপুরে জশনে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর বাজারে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(সা.) উদযাপন কমিটি উদ্যােগে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ৩নং কালচোঁ উওর ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিততে  পিরোজপুর হাজী সাহেবের আড়ং বাজার থেকে মিছিল বের হয়ে আশপাশের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার সমবেত হয়।
এসময় ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবীব সালামু আলাইকা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বাদ আছর দোয়া মুনাজাত শেষে আগত মুসল্লীরদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জশনে জুলছে উদযাপন কমিটির সভাপতি হাফেজ গোলাম মহিউদ্দিন, উপদেষ্টা মাস্টার আমির হোসেন প্রধানিয়া, আলহাজ্ব আব্দুল খালেক মিলিটারি, কাজী শাহজাহান, কামাল হোসেন প্রধানীয়া, মুফতি মিজানুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল হালিম, কাজী শাহজান, গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার।
এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো.হেলাল তালুকদার, মিরাজুর রহমান মুন্সি, আবু নাঈম মজুমদার, আমিমুল এহসান,আবু সুফিয়ান প্রধানিয়া, আক্তার মিয়াজী, মাওলানা বোরহান উদ্দিন মজুমদার, রবিউল মিয়াজী, জুবায়ের গাজী, কাউছার মজুমদার, হাসান তালুকদার, শেখ মামুন, গাজী মামুন প্রমুখ।
জুলুসে আগত মুসল্লীদেরকে শরবত প্রাণ করান গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital