বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ার মাঝিগাছায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের আগমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম
কচুয়ার মাঝিগাছায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের আগমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা

কচুয়ার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন, সাবেক এজিএস ইউসুফ মিয়াজী

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী বিতারা ইউনিয়নের মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে কচুয়ার বিতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা করা হয়।  ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিতারা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলী আকবর তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী । প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও কচুয়ার রাজনীতি তিনভাগে বিভক্ত ছিল। এখন রাজনীতির বিভক্তি দেখিয়ে যারা আওয়ামী লীগের সাথে লেয়াজু করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। বিগত সময়ে আমরা বিএনপি করার অপরাধে প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের হাতে অনেক হামলা-মামলা নিযাতনের শিকার হয়েছি।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক ইউসুফ খান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী,বিএনপি নেতা শাহীন প্রধান,কামরুল মাষ্টার,কচুয়া প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক রবিউল মিয়াজী,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেরায়েত মাষ্টার,প্রবাসী ফোরামের অন্যতম নেতা শামীম মিয়াজী,রবিউল ইসলাম রবি,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর সরকার,সজীব মিয়াজী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা,সাবেক সভাপতি হিমু ঢালীসহ ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।