সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নির্বাহী অফিসারের পরিদর্শন ও মতবিনিময়

চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:২৭ পিএম
চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজে শিক্ষা কার্যক্রম সচল রাখতে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার কলেজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
সোমবার উপজেলার পৌর শহরের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় স্থাপিত ওই কলেজে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলেজটিতে বিভিন্ন ইস্যুতে অচলাবস্থা বিরাজ করছিল।
ওই অবস্থা থেকে পরিত্রানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো: ইয়াসির আরাফাত নতুন অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই হিসেবে  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কাজী হুমায়রাকে অতিরিক্ত দায়িত্ব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে এ কলেজে নিয়োগ দেওয়া হয়।
ওইদিন  কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি  মো: ইয়াসির আরাফাত কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় তাকে ও নতুন অধ্যক্ষ কাজী হুমায়রাকে কে বরণ করে নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার কলেজ কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এছাড়া নতুন দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়রা জানান, এখন থেকে চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজ স্বাভাবিক নিয়মে চলবে। অচিরেই একটি কলেজ পরিচালনা এডহক কমিটি গঠন করাসহ সব ক্ষেত্রে সংস্কারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  ডা: আবদুল  বাসেত, ডা:আবুল বাসার, ডা: ফরিদ আহমেদ, ডা:  তাজুল ইসলাম, ডা: জুয়েল মাহমুদ,ডা: মো: নাছরুল্লাহ, ডা: মো: শামসুজ্জামান, ডা: খোদেজা আক্তার, ডা: গোলাম সরোয়ার, ডা: নুরুল আলম, ডা: রাসেল তানভীর, ডা: নাজভীন সুলতানা, ডা: মো: ইয়াছিন, ডা: বিলকিস আক্তার, ডা: ফাতেমা আক্তার, ডাঃ নাছরিন সুলতানা, ডা: মোহাম্মদ আলতাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদন নোমান হোসেন আখন্দ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।