বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ পিএম
কচুয়ায় ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

কচুয়ায় সাচার বাজারে ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন করেছে সেবা প্রত্যাশীরা।

কচুয়ায় ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাচার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাচার ইউপি চেয়ারম্যান মানির হোসেনের অপসারনের দাবীতে সেবা প্রত্যাশী শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ৫ আগষ্ট সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান মনির হোসেন নিয়মিত অফিস না করায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জনগনের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে।

এমতাবস্থায় সেবা প্রত্যাশী মানববন্ধনে অংশগ্রহনকারীগন ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে অপসারন করে প্রশাসক নিয়োগ করতে যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।

Model Hospital

একই দিনে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন মজুমদার,৭ ইউপি সদস্য,ইউডিসি,হিসাব সহকারিসহ ইউপি চেয়ারম্যান মনির হোসেনর অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।