শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯:৪৭ পিএম
হাইমচরে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক
চাঁদপুর হাইমচর উপজেলায় তিন মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গত বুধবার (২ অক্টোবর) রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হাইমচর পুলিশ কমলাপুর গ্রামস্থ চৌধুরী বাজারে জনৈক জয়নাল পাটোয়ারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সহ তিনজন আটক করেন।
মামলা সূত্রে জানাযায়, হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার রায় সঙ্গীয় ফোর্স সহ ডিউটি করা কালে ০২/১০/২০২৪খ্রিঃ তারিখ ৭.৪০ ঘটিকার সময় আলগী বাজার এলাকায় অবস্থানকালে সংবাদ পাই যে, হাইমচর থানাধীন কমলাপুর গ্রামস্থ চৌধুরী বাজারে জনৈক জয়নাল পাটোয়ারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় জনগন মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সহ তিনজন লোক আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জ কে অবহিত করিয়া তাহারা নির্দেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামী উত্তর আলগী গ্রামের (গাজী বাড়ী) আশ্বাদ গাজী ছেলে মোঃ শাহীন গাজী (২৬), ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া (ভূঁইয়া বাড়ী) বাবুল ভূঁইয়া ছেলে রাসেল ভূঁইয়া (২৬), পশ্চিম লাডুয়া (হাজারী বাড়ী) রশিদ হাজারীর ছেলে জুম্মান হাজারী (২৪) কে হাইমচর থানা পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, উপজেলার কমলাপুর গ্রামের স্থানীয়রা তিনজন মাদক কারবারি কে আটক করে আমাদেরকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে আমাদের থানা পুলিশ তিনজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃত আসামিগণকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।