উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পরিদর্শন
শাহরাস্তিতে শারদীয় দুর্গোৎসবে ১৯ টি পূজামন্ডপ প্রস্তুত
শারদীয় দুর্গোৎসবে (১৪৩১) উপলক্ষে শাহরাস্তিতে ১৯ টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন পূজামন্ড ঘুরে দেখেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

ওই সময় পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন তার।

আগামী বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসব শুরু হচ্ছে।

ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্ডপের প্রতীমা তৈরি ও রং তুলির কাজ ও শ্বাসসজ্জা সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফ থেকেও নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে।
১৩ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। এই উপলক্ষে সে পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এবার ১৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে পৌরসভায় ০৯টি উপজেলার দশটি ইউনিয়নের ১০ টি মন্ডপ স্থাপন করা হয়েছে। টামটা দক্ষিণ ইউপি ০১, রায়শ্রী দক্ষিণ ইউপির ৫ টিপূজা মন্ডপ হচ্ছে নাহারা ভৌমিকবাড়ি , নাহারা দাসবাড়ী , জগবন্ধু সাধুর বাড়ি, পাল বাড়ি পূজা প্রসন্নপুর।
চিতোষী পূর্ব ইউপির পূজা মণ্ডপ হচ্ছে খিতারপাড়। সুচিপাড়া উত্তর ইউপির তিনটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পৌরসভার ০৯টি পূজা মন্ডপ হচ্ছে যথাক্রমে মেহের কালীবাড়ি, পালপাড়া, নিজ মেহের দক্ষিণপাড়া, ছিকুটিয়া, ঘোষপাড়া, পুরোহিত বাড়ি, সাহাপুর চৌধুরী বাড়ি, নাওড়া ঠাকুরবাড়ি, ছিখটিয়া কবিরাজ বাড়ি পূজা মণ্ডপ।
টামটা দক্ষিণ ইউনিয়নে ০১টি পূজা মণ্ডপ, কুলসী ঠাকুর বাড়ি, সূচিপাড়া উত্তর ইউনিয়নে তিনটি স্থানে পূজা অনুষ্ঠিত হবে।
এই তিনটি মণ্ডপ হচ্ছে যথাক্রমে নুনিয়া দত্তবাড়ি পূজা মণ্ডপ, অধিকারী বাড়ি পূজা মণ্ডপ এবং মজুমদার বাড়ি পূজা মণ্ডপ।








