শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরের ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৫:৫৯ পিএম
হাইমচরের ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন চাঁদপুর বিজ্ঞ আদালত। মনিপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাছ লুট করার অভিযোগে চাঁদপুর বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় এই নির্দেশনা দেন আদালত। মামলার বিবরনে জানাযায়, ১৬ ফ্রেবুয়ারী ২০২৪ইং তারিখে  ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজসহ ১০ থেকে ১২ জন লোক ১নং গাজীপুর ইউনিয়নের মনিপুর গুচ্ছগ্রামের  সরকারী পুকুরের মাছ ধরে নিয়ে যায়।
গুচ্ছ গ্রামের স্থানীয় লোকজন মাছ নিতে বাদা দিলে চেয়ারম্যানের লোকজন তাদের কে মারধর করে তাড়িয়ে দেন। ঐ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীর ভাগিনা মনির হোসেন চাঁদপুর বিজ্ঞ আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে ঐ মামলার তদন্ত দেন আদালত। (পিবিআই) তদন্ত কর্মকর্তা তদন্ত করে আসামিদের মধ্য থেকে ৩ জনের নাম বাদ দিয়ে, ৭ জনকে আসামী করে বিজ্ঞ আদালত চার্জশিট প্রেরণ করেন। এই মামলায় শাহাদাত হোসেন সবুজসহ আসামিরা আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন।
আদালত চেয়ারম্যানসহ সকল আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেন। অন্য আসামীরা হলেন, সেলিম রাড়ী (৩৫), জসিম বেপারী (৩২), রিয়াদ পেদা (২৩), শামিম চৌদিকার (৩৫), খালেক গাজি (২৩), হানিফ মৃধা (৪০)। সকল আাসামী চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের নিকটতম আত্মীয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।