শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহতদের বাড়িতে শোকের মাতম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ২:১৮ পিএম
কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহতদের বাড়িতে শোকের মাতম

মো. রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় সজীব (২৪) ও আতিক (১৬) নামের ট্রাক্ট্ররের (জমিতে চাষ করা) দুই হেলপার নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক।

ট্রাক্টর চালক মেহেদী হাসান বলেন- বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে ট্রাক্টরটি নিয়ে যাওয়ার পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি অজ্ঞাত বিআরসিটি বাস আমাদেরকে বাকসরলীকরণ ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিযে চলে যায়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক নিহত হয় এবং চালক মেহেদী হাসান ও ট্রাকের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়। বিআরটিসি বাসটি দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে পারি জমায়।

স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। এদিকে নিহতের বাড়িতে শোকের ও কান্নায় আহাজারিতে মাতম বইছে। কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চার লাইন করনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দুই জনের লাশ কচুয়া থানায় নিয়ে আনা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital