সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৯টি পূজা মণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি

একত্র বসবাসের শাহরাস্তি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:২৩ পিএম
একত্র বসবাসের শাহরাস্তি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার সার্বজনীন পূজা মণ্ডপ, ছিখুটিয়া পূজা মণ্ডপ, পালপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, কালীবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ, ঘোষপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, উপলতা সার্বজনীন পূজা মণ্ডপ, নাওড়া ঠাকুরবাড়ি পূজা মণ্ডপ, সাহাপুর সার্বজনীন পূজা মণ্ডপ সহ মোট ৯টি পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শন শেষে আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, আমি আপনাদের নিজের লোক। আপনাদের সান্নিধ্যে আমার বেড়ে উঠা। অনেক হিন্দু ধর্মাবলম্বী বন্ধু আমার রয়েছে। স্কুল বা কলেজ জীবনে বহুবার আমি আপনাদের বাড়িতেও এসেছি। সে হিসেবে আমি আপনাদেরই লোক। যেকোন সমস্যায় আমাকে আপনারা সব সময় পাশে পাবেন।

তিনি আরও বলেন, উৎসব মূখর পরিবেশে শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে শাহরাস্তি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতিত সেই ঐতিহ্য অটুট রেখে শাহরাস্তিতে সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন।

Model Hospital

শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। শাহরাস্তিতে শত বছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’