বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:৩৭ পিএম
ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন বক্তব্য দিচ্ছেন মফিজ চৌধুরী।

জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১-নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়ন উভারামপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা জাকির পাটওয়ারীর সভাপতিত্বে ও  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি, ফরিদগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল ধরনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়াজি, সাধারণ সম্পাদক ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রাকিব, বিএনপি নেতা জসিম পাটওয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম পাপন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবদল নেতা জাহিদ ভূঁইয়া, শরীফ সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব, শ্রমিক দলের আহবায়ক মাহফুজ পাটওয়ারী, সদস্য সচিব এমরান হোসেন, বালিথুবা পূর্ব ইউনিয় ছাত্রদলের সভাপতি খান সোহেল।
কর্মী সম্মেলনে সভাপতি প্রার্থী ২ জন। তার হলেন, হান্নান পাটওয়ারী ও সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ২ জন তারা হলেন, হোসেন মোল্লা ও মোঃ হোসেন।
১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি দুই প্রার্থীর সমর্থকদের টান টান উত্তেজনায় নেতৃবৃন্দরা কোন সিদ্ধান্তে আসতে পারেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital