বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সামাজিক সংগঠন সহগ-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:২৬ এম
হাজীগঞ্জে সামাজিক সংগঠন সহগ-এর আত্মপ্রকাশ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সামাজিক, জনকল্যাণমুখী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহগ-এর আত্মপ্রকাশ ঘটেছে।
গেলো ২৪ আগস্ট ১৫ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের।
শনিবার  বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা, নবীন কমিটির পরিচিতি সভা ও সংগঠনটির পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
আলোচনা সভায় ওমর ফারুক পাটোয়ারীর সভাপতিত্বে মো. সাইফুল মজুমদার ও মো. ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে সকলের জন্য সুশিক্ষা নিশ্চিত করা। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং জনকল্যাণে কাজ করা।
এর আগে আগামী দুই বছরের জন্য সংগঠনটির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ওমর ফারুক পাটেওয়ারী, সাধারন সম্পাদক হিসেবে সুজন চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম মজুমদার এবং অর্থ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলামকে নির্বাচিত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital