বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশে

সকল বিষয়ে সংস্কারের জন্য অন্তবতী সরকারকে সময় দেয়ার প্রয়োজন : অ্যাড. সেলিম আকবর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৩০ এম
সকল বিষয়ে সংস্কারের জন্য অন্তবতী সরকারকে সময় দেয়ার প্রয়োজন : অ্যাড. সেলিম আকবর

চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৩ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, বৈষ্যম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে হবে।দেশের বর্তমান পরিস্থিতিতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা,প্রশাসনিক কাঠামো, পুলিশ বাহিনী সংস্কার সহ যে সকল বিষয়ে সংস্কারের উদ্দ্যেগ নিয়েছে তাতে সময়ের প্রয়োজন।

এ জন্য অন্তবর্তী সরকারকে সময় দেয়ার প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের নেতৃত্বে দেশ পরিচালনার ভার দিতে হবে।

তিনি আরো বলেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য উপদেষ্টাদের এবং দেশের জনগনের সকলের সবাত্বক সহযোগিতা প্রয়োজন। দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, সুখ-শান্তিতে বসবাস করতে চায়। এসব বিষয়ে সকলের ঐক্যমত প্রয়োজন।

Model Hospital

জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. ফজলুল হক সরকার, তথ্য ও গনমাধ্যম সম্পাদক মুহাম্মদউল্লা মধু, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম প্রতীক, ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইব্রাহীম, জেলা গণফোরামের সাধারন সম্পাদ নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, পৌর কমিটির সভাপতি আবুল খায়ের, জেলা যুব গণফোরামের সভাপতি হাজী আশ্রাফ বাবু সরকার, মহিলা গণফোরামের সাধারন সম্পাদক শরীয়তুননেচ্ছা শিল্পী,শাহারাস্তি উপজেলা গণফোরামের আহবায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম, বাগাদী ইউনিয়নের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, বালিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল হাশেম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেণ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণফোরামের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital