কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালির একাংশ।
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো: মাহতাব মণ্ডল।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।









