সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক

আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে এ জনপদে পূজা উদযাপিত হচ্ছে

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৫২ এম
আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে এ জনপদে পূজা উদযাপিত হচ্ছে
শারদীয় দুর্গোৎসবে (১৪৩১) উপলক্ষে শাহরাস্তিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ  শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।শনিবার রাতে তিনি শাহরাস্তি পৌরসভার ৫ টি পূজা মণ্ডপে উপজেলা ও পৌরসভার বিএনপির দলীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে পরিদর্শন করেন তিনি।
প্রথমে পৌরসভার উপলতা পুরোহিত বাড়ি, পালপাড়া,বর্ধন বাড়ি, নাওয়াড়া ঠাকুর বাড়ি, শ্রী শ্রী মেহের কালীবাড়ি হরিসভা পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত ভক্ত বৃন্দ এবং আগন্তক অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সংক্ষিপ্ত পরিষরে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
ওই সময় প্রতিটি পূজা মন্ডপ কমিটির সভাপতির নিকট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আয়েত আলী ভূঁইয়া কিছু নগদ অর্থ উপঢৌকন হিসেবে তুলে দেন।
ওই রাতে শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আলী আজগর মিয়াজী সঞ্চালনায় এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতির সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমগ্র দেশের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তি  এই সম্প্রীতি বজায় রেখে আবহমান কাল থেকে এ জনপদে পূজা পার্বণ এবং শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
তিনি সনাতন ধর্ম অবলম্বী ভক্তবৃন্দদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দলীয়ভাবে নির্দেশ দিয়েছেন, আপনাদের এ পূজা নির্ভয়ে নির্বিঘ্নে পালনের জন্য সহযোগিতার ব্যবস্থা করতে।আমরা ওই  নির্দেশ মতে হাজীগঞ্জ শাহরাস্তি ৪৮ টি পূজামন্ডপে নিরাপত্তা বিধানে সহযোগিতা করে এসেছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আপনাদের সকল অভাব অভিযোগের নিষ্পত্তি করা হবে। যেন আপনারা বৃহদাকার এ পূজাটি সানন্দে  উদযাপন করতে পারেন। এবার আপনাদের  শারদীয় পূজা অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
আপনারা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এ বৃহদাকার অনুষ্ঠানটি পালনে সচেষ্ট থাকবেন। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ  করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, মো: আবু  ইউছুফ রুপন পাটওয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,যুবদলের সাবেক  সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক  মো: শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক মজুমদার  সোহেল,ইকবাল হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম  পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, যুব নেতা মো: আলী আজগর মোল্লা, মো: আদনান নোমান,  আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।
অন্যান্যর  মধ্যে, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি  ডাক্তার কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ ( মাধু), শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার  সাধারণ সম্পাদক শাওন মজুমদারসহ পাঁচটি পূজা মন্ডপের সভাপতি শ্রী গোপাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক কৃষ্ণ কান্তি পাল, হারধন চন্দ্র দে,দীপক বর্ধন,সাবেক প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার,প্রধান শিক্ষক সঞ্জিত চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণকার উত্তম পাল, জনপ্রিয় স্টোরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী অমল পাল লিটন, প্রবাংশ বিমল দাস সুমন, তিমির চক্রবর্তী  পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশিল সমাজের বিশিষ্ট জন  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুরে শাহরাস্তিতে সনাতন ধর্মাবলম্বীরা এবার দূর্গাপূজা ১৪৩১ উদযাপনে  উপজেলায় ১৯ টি পূজা মন্ডপ স্থাপন করা  হয়।
প্রতিটি মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হয়। এছাড়া প্রতিটি মন্ডপের প্রতিমা নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ডপ কমিটির পাশাপাশি প্রশাসন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ ছিল।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’