সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন

রাস্তা ভেঙে পুকুরে, ভরাট করল সেচ্ছাসেবীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:১১ পিএম
রাস্তা ভেঙে পুকুরে, ভরাট করল সেচ্ছাসেবীরা
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের মানুষের সবচেয়ে  জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে ফরিদগঞ্জ-খাজুরিয়া রাস্তাটি। এই রাস্তার খাজুরিয়া বাজার সিএনজি স্ট্যান্ড অংশের পশ্চিম পাশে বৃষ্টির কারনে মাসখানেক আগে রাস্তার প্রায় বিশ ফুট লম্বা এবং প্রস্থে এক তৃতীয়াংশ নিয়ে পুকুরে ভেঙে পড়ে যায়।
এতদিনেও ব্যস্ততম, জনগুরুত্বপূর্ণ এই জায়গায়টিতে এত লম্বা এবং গভীর গর্ত হয়ে পড়ে থাকলেও কোন দায়িত্বশীলরা এখন পর্যন্ত ভরাট করে নি। অথচ প্রতিদিনই এই জায়গায় দিয়ে ঝুঁকিপূ্র্ণভাবে চলাচল করছে ছোট-বড় কয়েক হাজার যানবাহন।
১৫অক্টোবর (মঙ্গলবার) বিকেলে সরেজমিনে দেখা যায় কয়েকজন তরুণ সেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জায়গাটি বালি দিয়ে ভরাট করতেছে। জানা যায় তারা স্থানীয় একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’ এর সদস্য।
এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সবসময় রক্তদান, দরিদ্র, অসহায় মানুষদের কল্যাণে কাজ করার পাশাপাশি যে কোন দূর্যোগেও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা গত মাসখানেক ধরেই প্রাকৃতিক দূর্যোগে এখানে একটি গাছ উপড়ে পড়ে রাস্তার একটি বড় অংশেই পুকুরে পড়ে গেছে।
এতদিনেও কাউকে জায়গাটি ভরাট করতে না দেখে। সামাজিক দায়িত্ববোধ এবং ঝুঁকি এড়াতে বিবেকের তাড়নায় আমরা উদ্যোগ নিয়ে জায়গাটি ভরাট করে দিচ্ছি। কারন এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান দিয়ে একদিকে যেমন দৈনিক কয়েক হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে, অন্যদিকে ৬-৭প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে। তাছাড়া এখানেই সিএনজি স্টান্ড এবং বাজারের প্রবেশমুখ।
সবমিলিয়ে যে কোন সময়ে অসর্তকতাবশত এখানে বড় কোন দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আমরা মানুষের কথা চিন্তা করে জায়টি ভরাট করতেছি।
পারভেজ মোশারফ বলেন, জায়গাটি ভরাট করতে আমাদের মোট ৬০০ফুট বালি লেগেছে। তবে আমরা জায়গাটি সংস্কারের উদ্যোগ নিলে আমাদের সাথে সহযোগিতা করেন স্থানীয় রেখা ফার্মেসী এবং তপদার হার্ডওয়ার। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
রাস্তাটি সংস্কারের সময় পারভেজ মোশারফের নেতৃত্বে কাজ করেন সংগঠনের সদস্য হাছান আটিয়া, নাঈম চৌধুরী, রাব্বি পাটোয়ারী, ফরহাদ হোসেন, আলম মুন্সি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’