শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৩৫ পিএম
মতলব উত্তরে এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প

মতলব উত্তর উপজেলায় ৩ শতাধিক এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

১৮ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের বর্তমান পীরকিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ও এক্স স্টুডেন্টস অব চরকলিয়া উচ্চ বিদ্যালয় এর সহযোগীতায় অনুষ্ঠিত নেদায়ে ইসলাম ফ্রী  মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, কর্নেল সানাউল্লাহ খান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

মতলব উত্তরের ফরাজীকান্দিতে নেদায়ে ইসলাম ফ্রী মেডিকেল ক্যাম্পে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি  ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,ফরজিকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াসিন মোল্লা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক শহীদুল্লাহ খান,ইসলামী ব্যাংকের ডিজিএম মাহবুব মুরাদ, প্রভাষক আরিফুল ইসলাম রনি মীর, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লাল মিয়া,ফরজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা শাহেনশাহ সেলিম লিটন ও বিল্লাল হোসেন রনি প্রমূখ।

Model Hospital

ডা. আবু সাঈদ এর সমন্বয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন ঢাকার বারডেম হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ, ঢাকা আনোয়ারখান মর্ডান হাসপাতালের ডা. মোঃ মকবুল হোসেন মুকুল, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ হাসিবুল ইসলাম, ডা. মোঃ মোবারক হোসেন, ডা. সোনিয়া জান্নাত, ডা. মোঃ মেহেদী হাসান, ডাক্তার মোঃ তামিম মাহমুদ ও ডা. শারমিন সুলতানা।

ছবি ক্যাপশনঃ ১. মতলব উত্তরের ফরাজীকান্দিতে নেদায়ে ইসলাম ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন অতিরিক্ত সচিব আতাউর রহমান খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital