সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের মেঘনা মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, এক নারী নিখোঁজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম
চাঁদপুরের মেঘনা মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, এক নারী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের মূলহেড সংলগ্ন মেঘনা ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নাছিমা বেগম (৩৫) নামে এক নারী নিখোঁজ রয়েছেন। ঘটনার পর লঞ্চটি দ্রুত চলে ঢাকার দিকে চলে যাওয়ার পথে নৌ পুলিশ মোহনপুর এলাকা থেকে লঞ্চটি আটক করে।

এদিকে খবর পেয়ে কোস্টগার্ড,নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর থেকে এমভি লামিয়া ঢাকায় যাওয়ার পথে মেঘনা মোহনায় তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা ১০ থেকে ১২ জন যাত্রীসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। এ ঘটনায় একজন নিখোঁজসহ ৪ জন আহত হন। নিহত যাত্রী নিখোজ থাকলেও আহত ৪ যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নৌ পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম বলেন,নিখোঁজ যাত্রী বাড়ি পাশ্ববর্তী তারাবুনিয়া এলাকায়। তার স্বামীর নাম সালেহ আহমদ মাঝি।
নিখোঁজ নাছিমা আক্তারের আত্মীয়ের ছেলে জয়নাল আবেদিন বলেন,তারা একটি বৌভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে শরীয়তপুর থেকে চাঁদপুরে আসছিলেন।

Model Hospital

বিআইডাব্লিউটিএর উপ পরিচালক কায়সারুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক নিঁখোজ যাত্রীর সন্ধান চালিয়ে যাচ্ছি। দূর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করা হয়েছে। এঘটনায় নৌপুলিশ কর্তৃক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।