বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌর ছাত্রদলের মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:১৫ পিএম
শাহরাস্তি পৌর ছাত্রদলের মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন
শাহরাস্তি পৌর ছাত্রদল মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে।
শনিবার শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে  ১ এবং ১১নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় এটির আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সহ সভাপতি সেলিম পাটোয়ারী, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক পাটোয়ারী, ইমাম হোসেন, ছাত্রনেতা আনিছুর রহমান, শাম্মি পাটোয়ারী, শাহাদাত, নাফিস, রাকিব, জহির প্রমুখ। প্রীতি ম্যাচটি পরিচালনা করেন টামটা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি মমিন সিকদার।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। তাই পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আমরা প্রতিটি ওয়ার্ডে ফুটবল খেলার আয়োজন করছি। এতে ছাত্র সমাজের সকলেই অংশ নিচ্ছে প্রাণবন্তভাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
উল্লেখ্য, ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার ১ (এক) ও ১১ (এগারো) নং ওয়ার্ডের ছাত্রদল। খেলায় নির্ধারিত সময় ২-১ ব্যবধানে ১১ নং ওয়ার্ড ছাত্রদল জয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital