শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত ওসিকে বরণ করে সাবেক ওসিকে বিদায় সংবর্ধনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:২০ পিএম
শাহরাস্তিতে নবাগত ওসিকে বরণ করে সাবেক ওসিকে বিদায় সংবর্ধনা
শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম( বার) বরণ করে সাবেক ওসি মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে শাহরাস্তি মডেল থানার আয়োজনে কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
ওই রাত শাহরাস্তি মডেল থানার পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে নবাগত ওসিকে বরণ করে সাবেক ওসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মো: মোস্তফা কামাল, সাবেক পৌর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনার, যুবদল নেতা ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুর রহমান আরজুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জামাতেয় ইসলামী বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital