বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশে

আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা বিল্লাল হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:২২ পিএম
আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা বিল্লাল হোসেন

ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।

“আগস্ট গণবিপ্লবের মধ্য দিয়ে নতুন করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সূচীত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশের দাবী হলো সকলে কথা বলার সুযোগ পাবে। বিগত বছরগুলোতে আমরা এ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের জনশক্তিরা চাকরী করতে পারেনি। সন্তানের, স্ত্রীর, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারেনি। দিনের ভোট রাতে করে ক্ষমতায় চেপে বসা শক্তির দুঃশাসনে আমাদের নেতাকর্মীরা দুঃসহ জীবন যাপন করেছে।
এখনো কোর্টের বারান্দায় আমাদের জনশক্তিকে হাজিরা দিতে হয়। স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু ব্যক্তিরা প্রায় একই রয়ে গিয়েছিলো। তাই স্বাধীনতার সাধ জনগণ পায়নি। আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের প্রত্যয়ে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ঘরে ঘরে এ দাওয়াত আমরা পৌঁছে দিতে হবে।” উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।
সোমবার বিকেলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শরীফ মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তারা আরো বলেন, “শেখ হাসিনা সরকারের সময়ে এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা ঘরে ঘুমাতে পারেনি। তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শহীদের নজরানা পেশ করতে হয়েছে। সারাদেশে জামায়াতের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিলো।মেগা প্রকল্পে মেগা দুর্নীতির মধ্য দিয়ে আওয়ামীলীগের মন্ত্রী এমপিরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। আওয়ামী দুঃশাসন দেশকে কারাগারে পরিনত করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালিয়ে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, জনপ্রত্যাশা গণআদালতে এর বিচার করতে হবে। দেশের সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ কায়েমের স্বার্থে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামী দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমীর মোঃ আবুল হোসাইন, সাবেক আমীর মোঃ ইউনুছ হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কফিলউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, পৌরসভা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দীন তালুকদার, ফরিদগঞ্জ শহর শিবির সেক্রেটারি রবিউল আযম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital