সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আস্থা গ্রুপের সাফল্য

দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ পিএম
দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান

আবদুল্লাহ আল মাহমুদ, ওবায়দুল্লাহ আনসারী, মইনুল হক,সারওয়ার জাহান

চাঁদপুরের চার স্বপ্নবাজ মেধাবী তরুণ মোহাম্মদ ওবায়দুল্লাহ আনসারী, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার মইনুল হক ও সারওয়ার জাহান নিজেদের মেধা, দৃঢ় প্রত্যয় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আস্থা গ্রুপ প্রতিষ্ঠান করেছেন, যা বর্তমানে দেশের অন্যতম প্রতিষ্ঠিত গ্রুপ অফ কনসার্নে পরিণত হয়েছে।

২০১৭ সালে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে আস্থা গ্রুপের যাত্রা শুরু হয়। ব্যবসায়িক গতানুগতিক ধারার বাইরে গিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি,বেকারত্ব দূরীকরণ, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখাই ছিল আস্থা গ্রুপের অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠালগ্ন থেকে মোহাম্মদ ওবায়দুল আনসারী চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন, আর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ। ইঞ্জিনিয়ার মইনুল হক ডিরেক্টর ও সিএফও হিসেবে এবং সারওয়ার জাহান লিগ্যাল ও কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর হিসেবে তাদের দায়িত্ব পালন করে চলেছেন।

প্রথম দিকে আস্থা গ্লোবাল এর মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তীতে গ্রুপ ফরমেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আস্থা গ্রুপের ব্যবসায়িক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো আস্থা প্রোপার্টি বাজার, যা ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা এনেছে। নির্মান খরচ সাশ্রয়ী ও গুনগত মান অক্ষুন্ন রাখার মাধ্যমে নির্ভেজাল জমি ক্রয়-বিক্রয় এবং প্রপার্টি নির্মাণ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এছাড়াও ভিসা, টিকেট ও ওমরাহ’র জন্য রেহাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে, যা মানব সম্পদ রপ্তানি ও ভ্রমনকে সহজ ও নিরাপদ করে তুলেছে। রেইন ফুডের মাধ্যমে প্রাকৃতিক ও খাঁটি খাদ্য সরবরাহ করে গ্রাহকদের সেবা দিচ্ছে, আর টেকওভার লিমিটেড প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট বাজারজাত এবং প্রযুক্তি পার্ক নির্মাণের পরিকল্পনা করছে।

Model Hospital

গ্লোবাল স্কুল অফ প্রফেশনাল (GSP) এর অন্যতম প্রতিষ্ঠান আস্থা ড্রাইভিং স্কুল দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে গ্রাহকদের গাড়ি চালানোর সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। আস্থা ওভারসিজ কনসালটেন্সি দেশের বাইরে কাজ করতে ইচ্ছুকদের জন্য ভিসা এবং কনসালটেন্সি সেবা প্রদান করে, এবং জিএসপি দক্ষ মানবসম্পদ তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করছে। আস্থা ইন্টেরিয়র এলিগেন্স অফিস ও ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনে বিশেষ ভূমিকা পালন করছে।

আস্থা গ্রুপের সামাজিক উদ্যোগগুলোও উল্লেখযোগ্য, বিশেষত আস্থা ইনিসিয়েটিভ ফর ম্যানকাইন্ড (এইম), যা “Humanity First” স্লোগান নিয়ে মানবিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করে। গরিব ও অসহায় মানুষদের সাহায্য, তাদের কর্মসংস্থান ব্যবস্থা, এবং প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়ানো সহ ব্লাড ডোনেশন নেটওয়ার্কের মাধ্যমে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানটি।

বিশেষ ভাবে, সাচার শ্রমজীবী সমবায় সমিতি শরীয়া ভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগ সেবা প্রদান করে চাঁদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামিক শরীয়া নিয়ম অনুসারে পরিচালিত এই সমবায় সমিতি বিনিয়োগ সুবিধা দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচ্ছলতা আনার চেষ্টা করছে।

এছাড়াও, আস্থা গ্রুপের আরও কিছু যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান পাকাপেঁপে, ইউএসএ ভিত্তিক অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান ট্যাবএইজ, ই-কমার্স ড্রেস প্ল্যাটফর্ম ইউলো লাইফস্টাইল, এছাড়াও তাদের ব্রোকারেজ হাউজের একটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। দেশের ব্যবসা ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে আস্থা গ্রুপের ব্যবসা সফলভাবে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে।

আস্থা গ্রুপের উদ্যোগগুলোর মাধ্যমে শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে বিশেষ করে চাঁদপুরের প্রতিভাবান তরুণদের প্রধান্য দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন ব্যবসা ও সামাজিক উদ্যোগ চাঁদপুরসহ সারা দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথ তৈরি করেছে।

চাঁদপুরের এই মেধাবী তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা, সততা ও দক্ষতার ফলে আস্থা গ্রুপ শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, সামাজিক দায়িত্ববোধের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের এই সাফল্য চাঁদপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, যা আগামী দিনগুলোতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়তা করবে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’