শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুক দুনিয়ায় আলোচিত

সেফুদার বড় ভাই শামছুল হুদার শাহরাস্তিতে পানিতে পড়ে মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:৫৬ পিএম
সেফুদার বড় ভাই শামছুল হুদার শাহরাস্তিতে পানিতে পড়ে মৃত্যু

শাহরাস্তির ও ফেসবুক দুনিয়ায় আলোচিত সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো: শামছুল হুদা মজুমদার ওরফে সামুদা (৮৬) পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির চেড়িয়ারা করের বাড়ির পুকুর থেকে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বাড়ির মৃত হাজী আলী আকবরের জ্যেষ্ঠ পুত্র শামছুল হুদা।

তিনি স্থানীয় সপ্রাবির প্রধান শিক্ষক হিসেবে কর্মময় জীবন শেষ করে বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন।

Model Hospital

সম্প্রতি শারীরিকভাবে নানাবিধ অসুখ-বিসুখে অসুস্থ হয়ে পড়েন তিনি । এরই মধ্যে এই অসুস্থতা নিয়ে একাই নিজ বাড়িতে বসবাস শুরু করেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকালের মধ্যে কোন এক সময় তিনি অসাবধানবশত: পুকুরের পানিতে ডুবে যায়। তিনি ব্যক্তি জীবনে এক স্ত্রী তিন কন্যা ও একমাত্র পুত্র সন্তান এবং পুত্রবধূসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।

তার এই মৃত্যুর সংবাদটি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে তার ভাই সেফায়েত উল্লাহ সেফুদা পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে।

আজ বুধবার বাদ এশা শামছুল হুদার নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে এ বীর মুক্তিযোদ্ধাকে দাফনের কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital