বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:৩৭ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ

চাঁদপুর জেলার পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম এর কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ। তিনি আগষ্ট ও সেপ্টেম্বর মাসে পর পর দুই বার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম সালেহ আহাম্মদের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের শুভেচ্ছা স্মারক তুলে দেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মো. খাইরুল কবির, হাজিগঞ্জ সার্কেল পংকজ কুমার, কচুয়া সার্কেলসহ সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ও পুলিশ সদস্যরা।

Model Hospital

উল্লেখ্য সালেহ আহাম্মদ দীর্ঘদিন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট একই থানায় তাকে অফিসার ইনচার্জ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি আগষ্ট ও সেপ্টেম্বর মাসে পর পর দুইবার জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

এবিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ পুলিশ সুপার ও সিনিয়র অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital