বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:০০ পিএম
ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজের অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুবিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মুবিন বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি। শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালি চেপে ধরেছিল।

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচ এম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসায় দেওয়ান।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাহবুবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital