বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে ‘আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর’ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯:২২ পিএম
চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে ‘আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর’ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর” কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬) অক্টোবর সন্ধ্যায় স্থানীয় এলিট চাইনিজ রেস্টুরেন্টে শাহ্ মাহমুদপুর ট্রেডিং এর এক্সক্লুসিভ ডিলার কামরুজ্জামান খানের সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ট্রেনিং প্রদান করেন কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সিনিয়র মার্কেটিং অফিসার আসাদুজ্জামান দিপুর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রিজিওন ম্যানেজার আলী রেজা মোঃ তালহা, চাঁদপুর এরিয়ার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নাজমুল হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত নির্মাণ শিল্পী ও আশা সিমেন্টের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর পর্ব শেষে, অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আশা সিমেন্টের গুনগত মান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে চাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শিল্পীরা (রাজমিস্ত্রী) উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নির্মাণ শিল্পীদের নিয়ে রাতের খাবার ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital