শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:৩৮ পিএম
মতলব উত্তরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বন্ধুদলের আহ্বায়ক ঈশা খান, দূর্গাপুর ইউনিয়ন বন্ধুদলের সভাপতি জিলানী খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদল নেতা আরিফ লস্কর, সাইফুল বেপারী, আনিছ বেপারী, মোহাম্মদ হোসেন, ছাত্র নেতা রোকন সরকার, আরিফুল ইসলাম বাবু, সাওন সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় আগত প্রায় ৪০০ জন বিভিন্ন বয়সের সাধারণ নারী পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।
চিকিৎসা প্রদান করেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুল ইসলাম সহ একটি মেডিকেল টিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital