শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিয়া মঞ্চ চাঁদপুর পৌর শাখার ৩ টি ওয়ার্ড কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:৪৭ পিএম
জিয়া মঞ্চ চাঁদপুর পৌর শাখার ৩ টি ওয়ার্ড কমিটি ঘোষণা

চাঁদপুর শহরের বিপনীবাগস্হ পৌর মার্কেটের ৩য় তলায় জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নাজমুল হক সবুজের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শেখ মোঃ নয়ন।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক লিটন গাজী, চাঁদপুর পৌর জিয়া মঞ্চের সভাপতি সোহাগ বকাউল, সাধারণ সম্পাদক পিন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক গাজী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর সদর উপজেলা জিয়া মঞ্চের নেতা মোঃ কামাল হোসেন, জহির মুন্সী, শাহীন পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।

পরে সকলের আলোচনার ভিত্তিতে চাঁদপুর পৌর এলাকার ৩ টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। তন্মধ্যে ২নং ওয়ার্ডে মোঃ হাসান শেখ কে সভাপতি রহিম গাজী কে সিনিয়র সহ সভাপতি হৃদয় খান কে সাধারণ সম্পাদক, রাসেল হাওলাদার কে সিনিয়র যুগ্ম সম্পাদক সামির কে সাংগঠনিক সম্পাদক করে জিয়া মঞ্চ ২ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

Model Hospital

এছাড়াও আঃ কাদের কে আহবায়ক ও জাহাঙ্গীর বেপারী কে সদস্য সচিব করে ৭ নং ওয়ার্ড জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ও জয়নুল আবেদীন সুমন কে আহবায়ক মোঃ রিপন মৃধা কে সদস্য সচিব করে ৯ নং ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital