শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:৫২ পিএম
শাহমাহমুদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ
ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত  ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এই পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস রোকন, দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-সহকারী (কৃষি) অফিসার মোরসাল আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজি, ইউপি হিসাব সহকারী মোহাম্মদ আবুল হোসেন, মেম্বার কবির হোসেন রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।
এ সময় ১২৪২ কার্ডধারীদের মাঝে এই পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital