বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দলিল জালিয়াতি মামলায়

দলিল লেখক আব্দুল করিমের বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ আদালতের

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ পিএম
দলিল লেখক আব্দুল করিমের বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ আদালতের

ফরিদগঞ্জের দলিল লেখক সমিতির সদস্য আব্দুল করিমের বিরুদ্ধে দলিল জালিয়াতি করে খারিজ সৃজনের অপরাধে দায়েরকৃত মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

২৪ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ইং তারিখে এ আদেশ দেন চাঁদপুর কোর্টের ফরিদগঞ্জ আমলী আদালতের বিচারক। মামলা নং-সিআর ৪৯৩/২০২৪।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালী মৌজায় জনৈক নুরুল ইসলাম তার ছেলে হাসান ইসলামকে ১৭/১/২০২৩ তারিখে ৫৯৫ নং দলিলে ৩২০৬ ও ৩২২৭ দাগে ০.১১৩০ একর জমি হেবা রেজিস্ট্রি করে দেন। যার লেখক ছিলেন আব্দুল করিম।

দলিল লেখক সনদ নং-৮৯। রেজিস্ট্রি পরবর্তী নামজারীর সময় দলিলের তফসিল সম্বলিত ফর্দ কক ১৭৫০৭৮৩ পরিবর্তন করে সেখানে নতুন ফর্দ ড১৬৫১২৭৩৫ সংযোজন করেন এবং সেখানে উল্লেখিত দাগ দুইটির পরিবর্তে ৩৬৬৩ দাগে হাসান ইসলামের পক্ষে সম্পূর্ণ ০.১১৩০ একর জমির নামজারী আবেদন করেন আব্দুল করিম। তার আবেদন অনুসারে জমিটি নামজারী করে উপজেলা ভূমি অফিস। যার নামজারী খতিয়ান নং- ১৯৫, খারিজ মামলা নং- ৩৮৪(ওঢ-ও)/২০২৩-২৪ এবং খারিজ আবেদন নং- ৫২০৫৬৭২।

Model Hospital

নামজারী আবেদন থেকে আব্দুল করিমের সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয়ে ১২ আগস্ট, ২০২৪ তারিখে হাসান ইসলাম ও আব্দুল করিমকে বিবাদী করে চাঁদপুর কোর্টের ফরিদগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নুরুল ইসলাম। মামলা নং- ৪৯৩/২০২৪। কোর্ট মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। পিবিআই পরিদর্শক কবির আহাম্মদ তদন্ত শেষে আব্দুল করিমকে অব্যহতি দিয়ে ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট এবং বাস্তব সত্যের পরিপন্থী উল্লেখ করে ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে এর বিরুদ্ধে নারাজী দেন বাদীর আইনজীবী সফিকুল ইসলাম রনি। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে অবৈধভাবে বাধ্য হয়ে বাদীর আবেদনের বিপরীতে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে নারাজীতে উল্লেখ করা হয়। আদলত নারাজী আবেদনের প্রেক্ষিতে সিআইডি চাঁদপুরকে মামলাটি পুনরায় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত করিমের কাছে জানতে চাইলে বলেন, আমি এই পুনঃরায় তদন্তের বিষয়ে অবগত নই। আপনারা আমার এ বিষয়ে কোন ধরনের নিউজ কইরেন না ।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী নুরুল ইসলাম বলেন, আদালতের কাছে আমি ন্যায় বিচার প্রার্থী। পুলিশ, রেজিস্টার কার্যালয়, দলিল লেখক সমিতি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমার প্রত্যাশা তারা যেন আমাকে ন্যায় বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করেন।

এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে আগামীদিনে জমি সংক্রান্ত বিষয়ে মানুষের দুর্ভোগ কমবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital