বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী ৩ কর্মদিবসের মধ্যে চাঁবিপ্রবি উপাচার্য নিয়োগের দাবী শিক্ষার্থীদের

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম
আগামী ৩ কর্মদিবসের মধ্যে চাঁবিপ্রবি উপাচার্য নিয়োগের দাবী শিক্ষার্থীদের
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রারের দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর এক সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে নতুন ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে তারা বলেন, “চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বৈরাচারী উপাচার্য ড. মো. নাছিম আখতারকে তার উপাচার্যের পদ অব্যাহতি দিয়ে গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক উপাচার্যকে পদ থেকে অপসারণের পর এখন পর্যন্ত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বিগত ৪ মাস যাবৎ ক্লাসে বসতে পারছে না। শিক্ষার্থীদের একাংশ এই জন্য চরম হতাশায় রয়েছে।
সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান। তিনি আরো বলেন, চাঁবিপ্রবি’র অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ প্রাপ্ত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা এখানো ভর্তি হতে পারছে না। যার কারণে তাদের শিক্ষা জীবন এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। আমাদের সমপর্যায়ের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি।
উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। আমরা চাই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিতর্কিত নয় এমন যথাযোগ্য একজনকে উপাচার্য হিসেবে অতি দ্রুত নিয়োগ দেয়া হোক। সেই সাথে আগামী ৩ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে যদি আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে সামনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানান চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসান, মো. তাহমিদ, আইটি বিভাগের শিক্ষার্থী মো. নেহাল, মাহমুদুল হাসান, ফ্যালকন সৌরভ, নাফিউল ও আহসান হাবীব (বিবিএ) উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital