শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জেলেদের সঙ্গে মতবিনিময় করলেন যুবদলের নেতাকর্মীরা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম
মতলব উত্তরে জেলেদের সঙ্গে মতবিনিময় করলেন যুবদলের নেতাকর্মীরা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২দিনের নিষেধাজ্ঞায় সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়া মৎস্যজীবী ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদলের নেতাকমীর্রা।

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২দিনের নিষেধাজ্ঞায় সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়া মৎস্যজীবী ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদলের নেতাকমীর্রা।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার এখলাছপুর, আমিরাবাদ, ষাটনলে এই মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু বলেন, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২দিনের নিষেধাজ্ঞায় সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়ছেন আপনারা। আপনাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে আপনাদের সাথে সৌজন্যমূলক কথা বলতে ও দুঃখ দুর্দশা স্বচোখে দেখার জন্য আসলাম, কিভাবে আপনারা দিনাতিপাত করছেন।
আপনাদের জীবন—যাপনের বাস্তবচিত্র গুলো নেতার মাধ্যমে জাতীয়ভাবে অবগত করা হবে। তিনি আরো বলেন, বিএনপি সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ আধুনিক জেলে পল্লী রূপে গড়ে তোলা হবে। সেখানে ছেলে—মেয়েদের লেখা পড়া করার জন্য বিদ্যালয়, ধর্মীয় উপসানালয়সহ আনুসাঙ্গীক সকল সুযোগ সুবিধা থাকবে।
মতবিনিময়কালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউস আহসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক কাশেম মল্লিক, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জলিল মিয়াজী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজী, সাবেক সভাপতি নজরুল গাজী, সদস্য সচিব নূরে আলম অপু, সদস্য বায়েজিদ, প্রবাসী বিএনপি নেতা রুহুল আমিন প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital