বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় পৃথক দুটি মামলায় বিএনপি-আওয়ামী লীগ সহ আসামী ১০৯, গ্রেপ্তার-৩

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম
কচুয়ায় পৃথক দুটি মামলায় বিএনপি-আওয়ামী লীগ সহ আসামী ১০৯, গ্রেপ্তার-৩

গ্রেফতারকৃত সাংবাদিক সাইফুল ইসলাম সোহাগ।

হত্যার চেষ্টা ও মারামারি ঘটনায় পৃথক দুটি মামলায় চাঁদপুরের কচুয়ায় বিএনপি, আওয়ামী লীগ, সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক লীগের ১০৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে অজ্ঞাতানামা আসামী করা হয়েছে ৩শত ৫০ জনকে।

গত বুধবার (৬ নভেম্বর) রাতে যুবদল নেতা আতিকুর রহমান বাবুল ও ছাত্রদল নেতা মেহেরাজ হোসেন বাদী হয়ে কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৪ ও ০৫, তারিখ ৬/১১/২০২৪ ইং।

গ্রেফতারকৃতরা হলেন- সাপ্তাহিক কচুয়া বার্তার স্টাফ রির্পোটার ও করইশ গ্রামের হারুনুর রশিদের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (৩৮), একই গ্রামের আলী আশ্রাফ মিয়ার ছেলে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম প্রকাশ রনি (৩২) ও হোসেনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানা (৩২)। প্রতিহিংসা ও মিথ্যা মামলায় সাংবাদিক সোহাগ গ্রেফতারের ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Model Hospital

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, হারিচাইল ও হাসিমপুর মারামারি ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। ওই মামলা ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২ নভেম্বর) ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইলে বিএনপি নেতা মোশারেফ হোসেনের সমর্থনে তার কর্মী সমর্থকরা অফিস উদ্ধোধন করার সময় বিএনপির অপর গ্রুপ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সমর্থকদের মধ্যে সংষর্ঘ বাধে এতে দুই গ্রুপের প্রায় ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পরদিন রবিবার জাতীয় ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’ সহ স্থানীয় কয়েকটি পত্রিকায় “বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০” একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদের প্রকাশ; চাঁদপুরের কচুয়া উপজেলার বিএনপির কার্যালয় উদ্বোধনকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে মোশারেফ গ্রুপের জুয়েল হোসেন, শাহাদাত, লিটন, ফাহিম ও করিম আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। অপর দিকে মিলন গ্রুপের মোস্তাফা, আতিকুর রহমান, হেলাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার ৪দিন পর গত ৬ (নভেম্বর) মিলন গ্রুপের যুবদল নেতা আতিকুর রহমান বাবুল ও ছাত্রদল নেতা মেহেরাজ হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন কচুয়া থানা।

সাংবাদিক সাইফুল ইসলাম সোহাগের গ্রেফতারের ঘটনায় তার বাবা হারুনুর রশিদ জানান, গত ২ নভেম্বর মিয়ার বাজার এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষীয় সংঘর্ষ হয়। ওই ঘটনায় আমার ছেলে সোহাগকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।