সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

স্বৈরাচারের প্রেতাত্মাদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : তানভীর হুদা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৩১ পিএম
স্বৈরাচারের প্রেতাত্মাদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : তানভীর হুদা
পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা থেমে নেই। তারা নানা ষড়যন্ত্র করছে।
তাদের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, বিএনপি বিনা-প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেবো।
মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাহ আলম ভূইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন,  বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।