শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

কচুয়ায় কৃষকদের মাঝে বীজ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম
কচুয়ায় কৃষকদের মাঝে বীজ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কচুয়ায় নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিতে অতিথিবৃন্দ।

‘‘তরুনরাই গড়তে পারে আলোকিত সমাজ’’ এ শ্লোগানে তরুণদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলার কড়ইয়া ইউনিয়নের নাছিরপুর দেওয়ান বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র‌্যালির মাধ্যমে সংগঠনের অনুষ্ঠানের সূচনা হয়।

পরে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা,অসহায় কৃষকদের মাঝে বীজ,ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি জামশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানজির রহমান শাওনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলুয়া শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের পরিচালক মো.মোজাম্মেল হোসেন,বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল ওয়াদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম দেওয়ান, হাসান প্রধানিয়া,কহুলথুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাহার খান,হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক আহসান হাবীব ফরহাদ,নাছিরপুর দেওয়ান বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মান্নান,সমাজ সেবক মজিবুর রহমান,সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

এসময় আকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রধানিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

এই অরাজনৈতিক মানবিক সংগঠন মানবতার সেবায় নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে, এলাকার লোকজনদের অর্থায়নে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দুস্থ্য ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী উপকরণ,কৃষকদের মাঝে বীজ বিতরণ, সমাজে বিভিন্ন কর্মে অসামান্য অবদান রাখার জন্য সংগঠনটি পরিচিত দিনদিন বেড়েই চলছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।