বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জামায়াতে ইসলামীর কাছে এদেশের মানুষ নিরাপদ : অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম
জামায়াতে ইসলামীর কাছে এদেশের মানুষ নিরাপদ : অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল

কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,জেলা সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

জামায়াতে ইসলামী কখনো সন্ত্রাস ও চাঁদাবাজদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে দেশে জনগণের উপর নির্মম নির্যাতন ও গনহত্যা চালিয়ে লুটপাট করেছে। তাদের হাতে এদেশের মানুষক কখনো নিরাপদ ছিলো না। তাই এই দেশকে নিরাপদ রাখতে জামায়াতে ইসলামী দলের প্রয়ােজন। তাই জামায়াতে ইসলামী দলের কাছে এদেশের মানুষ নিরাপদ।

তিনি গতকাল শনিবার বিকালে কচুয়া উপজেলা দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ে মাঠে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সভাপতি হযরত মাওলানা হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হযরত মাওলানা শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর আমীর আমিনুল হক আজাহারী ও পালাখাল মডেল ইউনিয়নের আমীর মাওলানা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

Model Hospital

এসময় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী কর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।