রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম

দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:১৭ এম
দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শাহরাস্তিতে মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন টুনামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমিমূল এহছান হ্নদয় ও প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন রাজু।

সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দানবীর মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ই নভেম্বর রবিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুনামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন   মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমিমূল এহছান হ্নদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন টুনামেন্টে উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন রাজু, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: শামসুল আলম, সাবেক পৌর মেয়র মো: মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, টুনামেন্টের উপদেষ্টা মো: মিন্টু মিয়াজি,  উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো: ছফিউল্ল্যাহ মিয়াজি,  অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পূষ্টপোষক জাহিদুল ইসলাম দিপু, ক্রীড়া সংগঠক সোহেল রানা,  ব্যবসায়ী আদনান নোমান, সুভাষ চন্দ্র মাধু প্রমুখ।
উদ্বোধনী খেলায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ফুটবল দলকে ২- ১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে পাথৈর ফুটবল একাদশ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।