শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহ্‌ মাহমুদপুরে প্রবাসী স্ত্রীকে পিটিয়ে বাগানে ফেলে রাখলেন আওয়ামী নেতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম
শাহ্‌ মাহমুদপুরে প্রবাসী স্ত্রীকে পিটিয়ে বাগানে ফেলে রাখলেন আওয়ামী নেতা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভাটেরাগাঁও গ্রামের প্রবাসীর স্ত্রী আমেনা বেগমকে(৪৮) পিটিয়ে রক্তাক্ত জখম করে বাগানে ফেলে রাখলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা বেলাল তপাদার ও তার স্ত্রী রাহিমা বেগম।

ঘটনা ও অভিযোগ সূত্রে জানাযায়, ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯টার সময় বিল্লাল হোসেন তপাদার ও তার স্ত্রী রাহিমা বেগম মিলে প্রবাসী মিজানুর রহমানের গাছের ডাব পেড়ে নিয়ে যায়।

এ বিষয়ে মিজানুর রহমানের স্ত্রী আমেনা বেগম তাদেরকে জিজ্ঞেস করলে বিল্লাল তপদার ও তার স্ত্রী দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আমেনা বেগমের বসত ঘরের সামনে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন।

আমেনা বেগম অচেতন হয়ে যাওয়ায় সন্ত্রাসী বেলাল ও তার স্ত্রী রাহিমা বেগম তাকে পার্শ্ববর্তী সুপারির বাগানে ফেলে রাখেন।

Model Hospital

এ বিষয়ে আমেনা বেগমের ছোট ভাই কামরুল ইসলাম জানায় একই বাড়ীর মাওলানা রফিকুল ইসলামের স্ত্রী আমার বোনকে বাগানে অচেতন অবস্থায় দেখতে পায়, এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

এরপর কামরুল ইসলাম ও তার বড় ভাইসহ তাকে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করান।

কামরুল ইসলাম আরও জানায় তার বোনের চোখের অবস্থা অনেক খারাপ। লাঠি দিয়ে এলো পাতাড়ি মারধর করায় পুরো শরীর লীলা ফুলা ও রক্তাক্ত জখম হয়ে আছে, সে হাঁটতেও পারেনা এবং ডান চোখ ফুলে রক্ত জমাট হয়ে রয়েছে।

এই সন্ত্রাসী বেলালের অত্যাচার তারা অতিষ্ট হয়ে পড়েছে ইতিপূর্ব বহুবার তার ভগ্নিপতি ও বোনকে মারধর করেছেন। যা এলাকাবাসী জানেন। আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী বেলালের এলাকার বহু মানুষ অত্যাচারের শিকার হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital