রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রিমিয়ার লীগ SPL ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম
শাহরাস্তি প্রিমিয়ার লীগ SPL ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
শাহরাস্তিতে জাতীয় মানের প্রিমিয়ার লীগ SPL টেপটেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সুচিপাড়া উবির মাঠে বর্ণাঢ্য জমকালো আয়োজনে এ খেলার উদ্বোধনী ম্যাচ শুরু করা হয়।
জাতীয় ক্রিকেটার ও শেখ জামাল ক্রিকেট দলের ক্রিকেটার ও  শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু’র দৃষ্টিনন্দন আয়োজনে সিজন টু আসরের উদ্বোধনী খেলা শুরু হয়।
এতে জাফরনগর লাল সবুজ ক্রিকেট ক্লাব বনাম উপলতা স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা শুরু হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত প্রধান অতিথি হিসেবে এ আসরের উদ্বোধন করেন।
তিনি বক্তব্য বলেন, উপজেলা পর্যায়ে এই ধরনের আয়োজন সত্যিই বিরল। আয়োজক মিঠু সকলের সহযোগিতা পেলে এই ক্রিকেট আসরটির মর্যাদা এই জনপদের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়বে। এতে জাতীয় মানের ক্রিকেটার তৈরি হওয়ার পথ সুগম হবে।
সূচিপাড়া উবির প্রধান শিক্ষক মো: হাবিবুল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, আলী আকবর বেপারী, মনির হোসেন সহ গণমাধ্যম নেতৃবৃন্দ প্রমুখ।
আয়োজক সূত্রে জানায় মাস ব্যাপি এ খেলায় নকআউট পদ্ধতিতে ৩২ টি টিম অংশগ্রহণ করেন।
খেলাটি সম্প্রচারে আধুনিক সকল ব্যবস্থা যার মধ্যে প্রাইভেট টিভি চ্যানেল সম্প্রচারে (ব্রডকাস্টিং) এ ড্রোন ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, বিকেল ৪ টায় জাতীয় ক্রিকেটার মোঃ আশরাফুল ও কৌতুক নাট্য অভিনেতা হারুন কিসিঞ্জার এ  ক্রিকেট আসরের দ্বিতীয় পর্বের বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন।
এছাড়া মোহাম্মদ আশরাফুল নতুন প্রজন্মের ক্রিকেটারদের  খেলায়  উৎসাহিত করে  অনুপ্রেরণা  যুগিয়ে বক্তব্য দেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।