শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বিজয়ীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও পানির ফিল্টার বিতরন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম
বিজয়ীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও পানির ফিল্টার বিতরন

চাঁদপুর পুরান বাজারের মাদ্রাসার শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন "বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান

চাঁদপুর পুরান বাজারের মাদ্রাসার শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “বিজয়ী”।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আল মদিনা ইসলামিয়া মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিতরন শেষে দোয়া পরিচালনা করেন আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে।

বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীতবস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন, আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আশিক খান, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট সাহিরা নাসির, আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদ রানা, আব্দুল ওয়াদুদ, আবু সুফিয়ান জাবের

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।