বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি নিয়াজ ও সম্পাদক মজিবুর

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম
কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি নিয়াজ ও সম্পাদক মজিবুর

কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০২৪-২৫ সেশনের সভাপতি মো: নিয়াজ মৃধা, সাধারন সম্পাদক মজিবুর রহমান সরকার।

কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির (KSAJU) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর)  দুপুরে কাঁঠালতলা কলা অনুষদ হলরুমে এই কমিটি দেওয়া হয়।

সংগঠনটি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে একতা গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কচুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এটি সদস্যদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করে। এছাড়া, শিক্ষার্থীরা এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ এবং একসঙ্গে উন্নতির পথে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।

Model Hospital

প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি: মো শাহ ইমরান খান বলেন-  এই সংগঠনটি হবে জগন্নাথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কচুয়া উপজেলার সকল ছাত্র /ছাত্রীদের আশ্রয়স্থল। যারা ২০২৪-২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে তারা সংগঠনটির কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে।

নতুন কমিটির নেতৃত্ব সভাপতি: মো. নিয়াজ মৃধা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক: মজিবুর রহমান সরকার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

এই নতুন কমিটির মাধ্যমে কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের একত্রিত করে একতা, সহযোগিতা এবং উন্নতির দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷