বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দেওয়া হবে না: মানিক 

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯:০১ পিএম
মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দেওয়া হবে না: মানিক 

চাঁদপুর সদর উপজেলার রামপুরে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত ১৫ বছরে আপনারা বুঝেছেন।
বিএনপি জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে। আগামী দিনেও আমাদের কস্ট করে জনগণের সেবা করতে হবে। এই ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং মহিলা দলের যেসকল মা বোনেরা আছেন, আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ কস্টের কথা জানবেন। এসকল কথাগুলোও আমাদের নেতৃবৃন্দদের জানাবেন। গত ১৫ বছরে সৈরাচারী সরকার যে পরিমান লুটপাট করেছে তার একটি এই জায়গাটি হচ্ছে লুটপাটের খ্যাতি।
যেমন একটি ইউনিয়নে দেখা গেল ৫০টি টিউবওয়েল আসছে, দুই একটি টিউবওয়েল বসিয়ে বাকীগুলো তারা ভাগাভাগি করে নিয়ে গেছে। যেই ঘরে আওয়ামী লীগ একজন বিএনপি একজন আছে তার কোন প্রাধান্য হবে না বিএনপিতে। তার ভাই ও চাচারা যখন অত্যাচার করেছে বিএনপির উপরে তখন আমাদের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায় না।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামপুর ইউনিয়নের ছেট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। তিনি বলেন, আমি এই ইউনিয়নে তেমন কোন অনিয়মের অভিযোগ পাইনি। আপনারা এই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, আমাদেরকে জানাবেন। মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না।
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. তালিম পাঠানের সভাপতি সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর খান, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির বেপারী, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, তাফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, দপ্তর সম্পাদক মো: আবু ইউসুফ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম নজু, সদস্য সচিব আব্দুল মান্নান খান কাজল,
জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সহ সভাপতি আবু হানিফ কাকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক খান পারভেজ, রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মুন্সি, তারেক হোসেন বিপ্লব, আব্দুর কাদির মিজি, ওমর ফারুক খোকা, সুমন পাটওয়ারী পাখি,
ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউসার পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মেহেদী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এদিকে মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তালিম পাঠান ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital