বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিরাপদ সড়ক চাই নির্বাচিতদের পক্ষে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ২:৫৯ পিএম
চাঁদপুরে নিরাপদ সড়ক চাই নির্বাচিতদের পক্ষে ফুলেল শুভেচ্ছা

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল গতকাল শনিবার রাতে দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান ।

স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল গতকাল ১৫ জানুয়ারী শনিবার রাত সাড়ে ১০টায় দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে আসেন এবং নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকও প্রকাশক সোহেল রুশদীকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান নতুন কমিটির সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল । সেই সাথে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনারের নিকট কৃতজ্ঞতা জানান তারা।

এ সময় সংগঠনের উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী শুভেচ্ছাকালে তিনি বলেন , নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির নির্বাচন সূষ্ঠু ও শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে । এ জন্য স্ব স্ব প্রার্থী ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় সম্ভব হয়েছে ।

আশা করছি নতুন নির্বাচিত কমিটির নেতৃত্বে আগামী দিনে সকলকে নিয়ে নিরাপদ সড়কের আন্দোলন আরো জোরদার হবে ।সেই সাথে ধন্যবাদ জানাই নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন মহোদয়কে ।যিনি এই সংগঠনটি প্রতিষ্ঠাতা করেছেন ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital