বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির গণসমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:১৫ পিএম
মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির গণসমাবেশ

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির গনসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তিনি বলেন, এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এ জন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে।

Model Hospital

মতলবের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে তানভীর হুদা বলেন, রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামীলীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের ধাবিয়ে রাখতে পারেনি। তাই মতলবে কেউ সম্প্রতির বন্ধন নষ্ট করতে পারবে না।

তানভীর হুদা বলেন, আমরা ১৭ বছর বিরোধী দল ছিলাম এখনও আছি। কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের ভাব দেখলে মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে। আবার কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে আমার কাছে। মানুষের হুমকি ধামকি দেন, মানুষের জমি দখল করতে চান, পুকুরের মাছ ধরে ফেলেন। এগুলো ঠিক নয়, এসব করবেন না। এতে করে দলের বদনাম হবে।

তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান এই নির্দেশনা দেন নাই। তার নির্দেশনা হল, মানুষের কাছে যেতে হবে। মানুষকে বিএনপি সম্পর্কে বুঝাতে হবে। সাধারণ মানুষ ১৭ বছর অশান্তিতে ছিলো। সেই অশান্তি থেকে মানুষকে বের করতে হবে। মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে মানুষ বলে এখন ভালো আছি।

কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, বিএনপি নেতা হাফেজ মাওলানা মুজাম্মেল হজ, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital