বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম
মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩
মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় ৩জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজিতে অভিযুক্ত গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনয়নের ৮নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী বোবা সুমন (৩০)।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইন এর নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরী ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital