বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মোহনপুরে ফুড ভিলেজ রেস্টুরেন্টের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ এম
মতলব উত্তরের মোহনপুরে ফুড ভিলেজ রেস্টুরেন্টের উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুরে ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।

মতলব উত্তর উপজেলার মোহনপুরে ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোহনপুর পর্যটন সংলগ্ন এলাকায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, ফরমালিন-রাসায়নিক মুক্ত মাছ-গোস্ত, শাক-সবজির ব্যবহার, আরও ফিল্টার মাধ্যমে পরিশোধিত বিশুদ্ধ পানি দিয়ে রান্না করা খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সব ধরনের খাদ্য তৈরির নিশ্চয়তা দিয়েছে ‘ফুড ভিলেজ রেস্টুরেন্ট’।
হোটেলে বসে খাবারের গ্রহণের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারিসহ ছোট-বড় সব অনুষ্ঠানের অর্ডার নেয়া হয়।
এসময় ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন, মোজাম্মেল হোসেন, পরিচালক নুর আলম শুভ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের উন্নত সেবা পরিবেশন, সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital