শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গ্যাস সিলিন্ডার বি,স্ফোরণে গৃহবধূর মৃ,ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ পিএম
মতলব উত্তরে গ্যাস সিলিন্ডার বি,স্ফোরণে গৃহবধূর মৃ,ত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী রাকিবুল হাসানও দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে নতুন মোহনপুর গ্রামে তাঁদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল ওই বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। এতে আগত অতিথিদের জন্য সন্ধ্যা সাতটার দিকে তাসলিমা গ্যাসের চুলায় রান্না করছিলেন। হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাসলিমার শরীর ও পরনের কাপড়ে ধরে যায়।

এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে তাসলিমার স্বামী রাকিবুল হাসানও দগ্ধ হন।

Model Hospital

গুরুতর অবস্থায় তাসলিমাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে তাঁর স্বামী রাকিবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাসলিমার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital